একদিন হঠাৎ করেই জেনো যাব চলে ।
চলে যাব, সেই আর না ফেরার দেশে ।
নিস্পন্দ হবে জেনো, এই হৃদ স্পন্দন;
আর ছিঁড়ে যাবে, সব মায়াময় বন্ধন ।
আলোময় চোখে নামবে আঁধার অঞ্জন
শেষ হবে ছিল যত কথা, যত গুঞ্জন ।
হবে প্রিয় পরিজন, কোলাহল শোকস্তব্ধ ।
হবে পাপ পুণ্যের হিসাবের খাতা বন্ধ ।
পাওয়া না পাওয়ার হিসাবের হবে অন্ত;
কেটে যাবে সংশয়, শেষ হবে সব দ্বিধা দ্বন্দ !
চঞ্চল এই মন হবে নিশ্চুপ, হবে শান্ত ।
কিছুকাল রয়ে যাবে তবু কিছু স্মৃতিচিহ্ন
আরও কিছু সময়ের পরে একদিন
একদিন নিশ্চিত জেনো হব নিশ্চিহ্ন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন