ছন্দহীন কবিতা আর অর্থহীন শব্দে
ভুলিয়ে দিতে পারি আমি, তোকে প্রতি অব্দে
আকাশ ছোঁয়া কল্পনা আর, দুচোখ ভরা সপ্নে
তোকে নিয়ে দিতেই পারি, পাড়ি বিনা শর্তে
বাসতে পারি ভালো তোকে, বলতে পারি গল্প
তোর জন্য লিখতে পারি এক পৃথিবী পদ্য
তোর জন্য লড়তে পারি তৃতীয় বিশ্বযুদ্ধ
খুলতে পারি তোর জন্য সকল দ্বার রুদ্ধ
বদলে আমি যেতেই পারি, ছাড়তে পারি অভ্যেস
তা, ছাড়া যতই কঠিন হোক মদ কিংবা সিগারেট
তুলতে পারি অস্ত্র হাতে, বুনতে পারি গল্প
মরুভূমিতে ফলাতে পারি, শ্যামল সবুজ শস্য
তোর জন্য আঁধার রাতে, জ্বালতে পারি সূর্য
বর্ষা হয়ে ঝরতে পারি, প্রখর হলে রৌদ্র
তুই যে আমার সোনা মনি, আমার জিয়ন কাঠি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন