শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

এখন

আমার আমি, একটুখানি - চিনতে পারি এখন
বাকি কোথা হারিয়ে গেছে, কে জানে সে কখন!
কোথাও কারো ভালোবাসার, সীল বদ্ধ খামে;
কিংবা কারো অসংলগ্ন, ঘৃণ্য অপবাদে..
ময়লা জমা, পুরনো এক ছবির মত আমি 
কোথায় কখন হারিয়ে গেছি , আমিই কি বা জানি!
এখন শুধুই বিলিয়ে দেওয়ার ইচ্ছে বুকে নিয়ে ;
ফুরিয়ে যাবার অংক কষি, স্মৃতির কলম দিয়ে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...