মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

হোক বা নহোক ছাপা

কত লোকেই লিখে থাকে,লিখতে থাকে যাতা!
তাইতো আমি লিখতে বসি, কে দেবে আজ বাধা?
হোকনা বাজে, হোকনা খারাপ, একটু আঁকাবাঁকা;
তবুও আমি লিখব আজি, লিখব সরল সাধা।
রঙীন কথায় সকল ভুলায়, মিথ্যে দিয়ে ঠাসা;
এমন লেখা অনেক পাবে, মন ভোলানো গাথা।
লিখব আমি অন্য রকম, লিখব যে প্রান খোলা;
সঙ্গী করে ওই সত্যিটাকে, গাঁথব কথার মালা।
লিখব আমি আমার মতন, নাইবা হল খাসা;
তবুও সেতো বলবে কিছু, আপন মনের কথা।
নাইবা জ্বলুক প্রদীপ শিখা, নাইবা জাগাক আশা;
আমার লেখায় লিখব আমি, আমার মরা বাঁচা।
লিখব সকল জীবন কথা, আপন চোখে দেখা;
জীবন খেলার নিয়ম ভাঙা,  হঠাৎ ওঠা পরা।
লিখব আমি আপন তালে, হোক বা নহোক ছাপা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...