একলা আমি, একলা তুমি চেনা অচেনা
তোমায় নিয়ে সপ্ন বোনা, অলীক কল্পনা;
হাতেতে হাত, কিছুটা পথ সঙ্গে চলোনা
ইচ্ছে পাখি মেলুক নাহয় রঙীন পাখনা;
খুলে দিলাম হৃদয় খাঁচার সকল জানলা
একলা আমি, একলা তুমি একই যাতনা।।
একলা আমি, একলা তুমি চেনা অচেনা
তোমায় নিয়ে আগুন খেলার শতেক ভাবনা;
তোমায় কাছে পাওয়ার একি ভীষন তাড়না;
তোমার মাঝেই হারিয়ে গেছে আমার চেতনা।
হৃদয় জুড়ে শুধুই তুমি, মোর স্বপ্ন ললনা
একলা আমি, একলা তুমি একই যাতনা।।
একলা আমি একলা তুমি চেনা অচেনা
পরিচয়ের প্রথম রাতের কাতর কামনা;
স্মৃতিপটে ঝাপসা কি আজ সকল ঘটনা?
সবই কি হায় অভিনয়,সব মিথ্যা রটনা?
তাড়িয়ে বেড়ায় তোমায়, আমায় একই বেদনা
একলা আমি একলা তুমি একই যাতনা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন