শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

সংশয়

রাখতে চেয়ে বেঁধে তোমায়
কত হাড়িয়েছি সময়।
তবুও জেনো আজো মনের
মোর কাটেনি সংশয়।
তুমি কি হায় আমার ছিলে
হারানু দোটানায়?
প্রশ্ন মোর রয়েই গেলো
উত্তরের আশায়।
যদিও জানি দেখেছিলে
সপ্ন নিয়ে আমায়।
তবুও তুমি অন্য কারোর
কেনোযে মনে হয়।
বুঝতে চেয়ে তোমায় তবুও
কেন চেষ্টা করি হায়?
যেনো তোমার মতই আমিও
হায় সমান অসহায়।
ভুলতে চেয়েও অবুঝ এ মন
শুধু তোমায় খোঁজে হায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...