রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

অপেক্ষা

প্রতিমুহূর্ত পল অনুপল,এইজীবন কাটে প্রতিক্ষায়;
মানব জীবন হায় কাটে শুধু অনিশ্চিত অপেক্ষায়।
কখনও খোঁজে পথ, কভু ভালোবাসা খোঁজে হায়;
কেউবা দিনের শেষ, কেউ নতুন দিনের অপেক্ষায়;
কেউবা জীবন নিতে চেয়ে, কেউ জীবন দিতে চায়।
লক্ষপুরোন করতে চেয়ে, কিম্বা হারের অপেক্ষায়
পৃথীবিতে আসার আগে,চলে যাওয়ার পরেও হায়;
পল অনুপল মানব জীবন কাটে নানান প্রতিক্ষায়।

অপেক্ষাতে মেওয়াও ফলে, কারো সময় চলে যায়;
কারও জীবন সোনায় ভরে, কেউবা সব হারায়।
কারও অনেক দূরে যাওয়া, শুধু ফেরার প্রতিক্ষায়;
কেউবা অনেক কাছে এসেও, দূরেই রয়ে যায়।
কারও জীবন কাটেই শুধু ভরা পেটের অপেক্ষায়;
কেউবা শুধুই উপোস করে, ঠাকুর পাবে তায়।
তুমিযে আমার, আমিও তোমার রয়েছি প্রতিক্ষায়;
অপেক্ষাতে অপেক্ষাতে, শুধু সময় চলে যায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...